সাকিবের দল জিতেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট হাতে আরেকটা খারাপ দিন গেল সাকিব আল হাসানের। পরশু ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ডার্বিশায়ারের বিপক্ষে ৪ বলে ৩ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিংয়ে অবশ্য ২ উইকেট নিয়ে দলের জয়ে ভালোই অবদান রেখেছেন সাকিব (২-০-৭-২)। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫১ রান করা লিস্টারশায়ার ডার্বিশায়ারকে ৭২ রানে অলআউট করে ৭৯ রানে জিতেছে। জিম্বাবুয়ের মিডিয়াম পেসার অ্যান্থনি আয়ারল্যান্ড ৪ ওভারের এক স্পেলে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লিস্টারশায়ার নিজেদের শেষ ম্যাচ খেলবে ইয়র্কশায়ারের বিপক্ষে। ক্রিকইনফো।