সাকিবের দলের প্রথম জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান পারলেন না। কিন্তু তাঁর দল ঠিকই পারল। ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও লিস্টারশায়ারের জয় আটকায়নি। ইংলিশ কাউন্টির ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হারা লিস্টারশায়ার পরশু ১১ রানে জিতেছে ডারহামের বিপক্ষে। ব্যাট হাতে ব্যর্থ সাকিব (১ রান) অবশ্য বল হাতে ছিলেন ভীষণ মিতব্যয়ী। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন একটি উইকেটও। ক্রিকইনফো।