প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি নয়, নামের পাশে আটটি সেঞ্চুরি থাকতে পারত সাকিব আল হাসানের। এ নিয়ে তৃতীয়বার নড়বড়ে নব্বইয়ের শিকার হলেন। তবে ৯৬ রানে একবার অপরাজিত ছিলেন, ৮৯ এবং ৮৭ রানের ‘প্রায় নব্বই’য়ের দুটি ইনিংসও আছে। মাত্র ২৮ টেস্টে তিনবার নড়বড়ে নব্বইয়ের অভিজ্ঞতা। শচীন টেন্ডুলকার টেস্টে সব মিলিয়ে ১০ বার নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন, সেটি ১৯২ টেস্টে। নড়বড়ে নব্বইয়ের রেকর্ড এটাই। রেকর্ডটা অবশ্য টেন্ডুলকার ভাগাভাগি করছেন রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়াহর সঙ্গে।