সাকিবের দুই উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে গত টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কালই উস্টারশায়ারের হয়ে প্রথম খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ে ২ উইকেট নিলেও ব্যাট হাতে ভালো করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৪ ওভারে ৩২ রান দিয়ে তুলে নিয়েছিলেন ইয়র্কশায়ারের অ্যান্ড্রু গল ও রিচ পাইরাহর উইকেট। ইয়র্কশায়ার ৭ উইকেটে তোলে ১৫২ রান। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল সাকিবের দল উস্টারশায়ার। সাকিব মাত্র ৩ রানে পাইরাহর বলে বোল্ড হন। ওয়েবসাইট।