সাকিবের পর মাঠের বাইরে মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং কিংসের বিপক্ষে মাত্র ৮৮ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেতে হয়েছে এবারের বিপিএলের অন্যতম ফেভারিট ঢাকা গ্ল্যাডিয়েটরসকে। এর হতাশাজনক পরিস্থিতির মধ্যে যোগ হয়েছে ভাবিয়ে তোলার মতো ইনজুরি সমস্যা। পর মাঠের বাইরে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। আজ চিটাগং কিংসের বিপক্ষে এই দুজনের কেউই মাঠে নামেননি। মাশরাফিকে সাত দিনের বিশ্রামে রাখা হবে বলে জানিয়েছেন গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজার।গত শুক্রবার দুরন্ত রাজশাহীর বিপক্ষে দলে ছিলেন না সাকিব। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ঢাকার ম্যাচে খেলতে নামেননি এই তারকা অলরাউন্ডার। তবে সাকিবকে ছাড়া ওই ম্যাচে জয় তুলে নিতে কোন সমস্যা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের।তবে আজ সাকিব ও মাশরাফি দুজনই মাঠের বাইরে থাকায় ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে। বিপিএলে সর্বনিম্ন রানের (৮৮) লজ্জাজনক নতুন রেকর্ডটি আজকেই গড়েছেন ঢাকার ব্যাটসম্যানেরা। এখন আর কয় ম্যাচ এই দুজনকে বাইরে থাকতে হবে, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঢাকার ম্যানেজার সানোয়ার হোসেন বলেছেন, ‘পর পর দুই ম্যাচে মাশরাফি ব্যথা নিয়ে বল করেছেন। টুর্নামেন্টে এখনো অনেক ম্যাচ বাকি। কোনো ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। সে কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক মাশরাফিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডের পর থেকেই ব্যথা অনুভব করছিলেন মাশরাফি। এ কারণে প্রায় এক মাস তিনি বলই করেননি। চলতি আসরে ঢাকার প্রথম ছয় ম্যাচে খেললেও খুব বেশি বল করেননি মাশরাফি। তাঁকে সাত দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষের ম্যাচে তাঁকে রাখা হয়নি। আশা করছি শিগগির সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন তিনি।’— বাসস