সাকিবের ব্যাট হাসলেও জেতেনি কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিশ ভালো করলেও দল ভালো করেনি। দিল্লির কাছে ৪ উইকেটে হেরেছে কলকাতা।
মনিশ ভালো করলেও দল ভালো করেনি। দিল্লির কাছে ৪ উইকেটে হেরেছে কলকাতা।

আইপিএলে প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাট হাত কিছু না করতে পারলেও আজ দিল্লির বিপক্ষে হেসে ওঠে সাকিব আল হাসানের ব্যাট। সাকিব রান পেলেও ম্যাচ জেতেনি কলকাতা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির কাছে হেরেছে ৪ উইকেটে ।  

কলকাতার দেওয়া ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কোনো রান না করে ফেরেন দিল্লির মুরালি বিজয়। এরপর দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন আগারওয়াল ও দিনেশ কার্তিক। দিল্লি অধিনায়কের ব্যাট থেকে সর্বোচ্চ ৫৬ এলেও দিল্লির জয়ে আসল ভূমিকা পালন করেছেন জেপি ডুমিনি। এ বাহাতি প্রোটিয়া ৩৫ বলে ৫২ করে দলকে জিতিয়ে তবেই ফেরেন। কলকাতার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মরনে মরকেল। ব্যাটে রান পেলেও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। ৩ ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এ বাহাতি অলরাউন্ডার।  

টসে জিতে প্রথমে ব্যাট করে কলকাতা। গত ম্যাচের মতো আজও ব্যর্থ গৌতম গম্ভীর।  কলকাতা অধিনায়ক ফিরেছেন কোনো রান না করেই। গত ম্যাচে ফিফটি করা জ্যাক ক্যালিসও ফিরেছেন শূন্য রানে। গম্ভীর-ক্যালিস ব্যর্থ হলেও এ ম্যাচেও দারুণ করেছেন মনিশ পান্ডে। উত্তরাঞ্চলের এ ডানহাতির ব্যাট থেকে আসে ৪৮। কলকাতার পক্ষে সর্বোচ্চ ৫৫ এসেছে রবিন উথাপ্পার ব্যাট থেকে। তবে সাকিব ব্যাট হাতে বেশ ভালো করেন। বাংলাদেশের এ অলরাউন্ডার অপরাজিত ছিলেন ২২ বলে ৩০ করে। নির্ধারিত ২০ ওভারে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৬। কলকাতার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন নাথান কোল্টার-নাইল।