সাকিবের ব্যাটে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে মিরপুরে এসেও সেই চিরচেনা ব্যাটিং বিপর্যয়। দলীয় ৪৩ রানেই প্রথম চারটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসানের ১৮০ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ভালোভাবেই এগিয়ে চলেছে মুশফিকুর রহিমের দল।মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান। সাকিব ১০৮ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত আছেন। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন নাফীস। সেঞ্চুরিময় ইনিংস খেলে অপরাজিত থাকা সাকিবের ব্যাটেই এখন আশার আলো দেখছে বাংলাদেশ।বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশায় মোড়ানো। দলীয় সংগ্রহে কোন রান যোগ হওয়ার আগেই এলবিডব্লিউয়ের শিকার হন নাজিমউদ্দিন। দলীয় ১৬ রানে সাজঘরে ফেরেন তামিম (১৪)। ব্যক্তিগত ০ রানে ফেরেন মাহমুদউল্লাহ। নাসির হোসেন করেন ৭ রান। সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। সকাল সাড়ে নয়টায় খেলা শুরুর কথা থাকলে আলোক-স্বল্পতার কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৪/৫ (প্রথম দিনের খেলা শেষে)সাকিব ১০৮, নাফীস ৯৭চিমা ৫২/৩, গুল ৬৩/২টস: পাকিস্তান