সাকিবের ব্যাটে রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নটিংহামশায়ারকে পেলেই জ্বলে ওঠে সাকিব আল হাসানের ব্যাট! ফ্রেন্ডসলাইফ টি-টোয়েন্টিতে সাকিবের ব্যাট কিছুটা অনুজ্জ্বল হলেও নটিংহামের বিপক্ষে অন্তত সেটা বোঝার উপায় নেই। নটিংহামের মাঠে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে করেছিলেন ৩১ রান, পরশু লিস্টারশায়ারের মাঠে তাদের বিপক্ষেই করলেন অপরাজিত ৪৩। নটিংহামশায়ারের ১৫৮ রানের জবাবে লিস্টারশায়ারকে জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন সাকিব। দলের ৯৪ রানের সময় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন নিয়াল ও’ব্রায়েন। ওপেনার জশুয়া কবের (৬৭*) সঙ্গে সাকিবের ৬৭ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিটা হয় এর পরই। ২১ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংসে তিন বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কাও আছে সাকিবের। এর আগে বল হাতে ২১ রানে নিয়েছেন ১ উইকেট।