সাকিবের মা অনেকটাই সুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিইউ থেকে কাল কেবিনে আনা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতিটা এ রকমই হতে থাকলে হয়তো দু-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে তাঁকে। টাইফয়েডে আক্রান্ত মায়ের শারীরিক অবস্থার ক্রম উন্নতিতে স্বস্তি ফিরে পাচ্ছেন সাকিব আল হাসানও।কলকাতা থেকে আসার পর গত তিন দিন বলতে গেলে হাসপাতালেই কাটিয়েছেন সাকিব। ঢাকায় এসেই বলেছিলেন, মা সুস্থ হওয়ার আগ পর্যন্ত আইপিএল খেলতে ভারতে ফিরছেন না। মা ক্রমেই সুস্থ হয়ে ওঠায় এখন তাই সাকিবও ফেরার চিন্তা করছেন। বাংলাদেশ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজ রাতে অথবা কাল যেকোনো সময় ভারতে ফিরে যাবেন তিনি। তবে পূর্বশর্তটা থাকছেই—মায়ের শারীরিক অবস্থার উন্নতির ধারাটা এ রকমই থাকতে হবে। মায়ের অসুস্থতার খবর পেয়ে গত রোববার সন্ধ্যায় হঠাৎই কলকাতা থেকে ঢাকায় উড়ে আসেন সাকিব।