সাকিবের শয্যাপাশে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সাকিব আল হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিবের পাশে তখন ছিলেন তাঁর মা ও স্ত্রী ষ বাসস
কাল সাকিব আল হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিবের পাশে তখন ছিলেন তাঁর মা ও স্ত্রী ষ বাসস

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৮ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি সাকিব আল হাসান। জ্বরের কারণে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও। কাল সকালে অসুস্থ সাকিবকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মা শিরিন আকতার ও স্ত্রী শিশির উপস্থিত ছিলেন সাকিবের শয্যাপাশে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের কাছে সাকিবের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সাকিবের শয্যাপাশে মিনিট দশেক ছিলেন তিনি।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী কাল জানিয়েছেন, সাকিবের এখন আর জ্বর নেই। রক্তে অনুচক্রিকাও বাড়তে শুরু করেছে। অবস্থার আরও উন্নতি হলে কাল রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। না হলে আজ সকালে ছাড়া হবে তাঁকে।