সাকিবের হাতে উঠছে আরেকটি পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির গত বছরের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ বিকেল সাড়ে তিনটায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের মিলনায়তনে সাকিবসহ ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের নির্বাচিত সেরা ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবে। মোট ২৩ জন কৃতী খেলোয়াড়, কোচ, সংগঠক ও পৃষ্ঠপোষক এবং এশিয়ান গেমসে সোনাজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা এ অনুষ্ঠানে পুরস্কার নেবেন।