প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসে ঢুকে গেলেন সাকিব আল হাসান। পরশু অপরাজিত ৩৯ করার পথে ১৩ রানের সময় জিম্বাবুয়ের বিপক্ষে ১০০০ রান হয়ে গেল তাঁর। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে কোনো একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে হাজার রান করলেন বাংলাদেশ অধিনায়ক। এ জন্য তাঁকে খেলতে হয়েছে ৩৩ ম্যাচ, ৩০ ইনিংস। এদিক দিয়ে সাকিবের পরেই আছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের সঙ্গেই ৮২৫ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। তিনে শাহরিয়ার নাফীস, জিম্বাবুয়ের বিপক্ষে ৭৭৭ রান। এর পরের ব্যাটসম্যানরা হলেন হাবিবুল (৭৫২), মুশফিকুর (৭১৯), আশরাফুল (৬৮৮) ও আফতাব (৬০৬)। সবই জিম্বাবুয়ের বিপক্ষে। তালিকায় আট নম্বরে আছে শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের ৫৪৪ রান।