সাকিবের ২ উইকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়েই শেষ হলো সাকিব আল হাসানের ইংল্যান্ড অভিযান। কাল ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে তাঁর দল লিস্টারশায়ার ১০ উইকেটে হারিয়েছে ইয়র্কশায়ারকে। ব্যাট করতে হয়নি তবে বল হাতে ২৬ রানে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ১০৫ রানে গুটিয়ে দিতে অবদান আছে সাকিবের বাঁহাতি স্পিনের। ১০ ম্যাচে সাকিব করেছেন ১৪৬ রান, উইকেট নিয়েছেন ৯টি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য আজই ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিচ্ছেন সাকিব। ওয়েবসাইট।