সাকিবের ২ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে অধারাবাহিক হলেও কাউন্টিতে বল হাতে ঠিকই ধারাবাহিক সাকিব আল হাসান। বোলিংয়ে সফলতা পেলেন শক্তিশালী সারের বিপক্ষেও। কাল চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ২০ ওভারে ৬০ রানে দুই উইকেট পেয়েছেন সাকিব, আউট করেছেন সারের সর্বোচ্চ দুই স্কোরার টম ল্যান্সফিল্ড (৭৪) ও উইকেটকিপার ব্যাটসম্যান স্টিভ ডেভিসকে (৬৮)। ২৫৯ রানে অলআউট হয়েছে সারে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৩ রান নিয়ে দিন শেষ করা সাকিবের দল উস্টারশায়ারের লিড ৬২ রানের।