সাকিবের ৩ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন ২ উইকেট পেয়েছিলেন ৩১ রানে, সাকিব আল হাসান কাল দুই রান কম দিয়ে পেলেন ৩ উইকেট। আগের দিনের চেয়ে ভালো করছে তাঁর দল উস্টারশায়ারও। নর্দাম্পটনশায়ারকে বেঁধে ফেলেছে ১৩৪ রানে। সাকিব ৩টি উইকেটই পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। এর মধ্যে আছে নর্দান্টসের সর্বোচ্চ স্কোরার অ্যালেক্স ওয়েকলির (৪৫ বলে ৬২) উইকেটও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেটে ৭১ করেছে উস্টার। পরশু ইয়র্কশায়ারের কাছে ২ রানে হেরেছিল তারা। ওয়েবসাইট।