সাকিব-শিশিরের দুই বছর

‘প্রশ্ন: ১২.১২.১২ তারিখে বিশ্বজুড়ে অনেক বিয়ে হয়েছে। এই দিনেই বিয়ে করার কথাটা কি আগেই প্লান করে রেখেছিলেন?
সাকিব: অনেক আগে থেকে প্লান ছিল না। বিয়ে ঠিক হয়েছে...যেহেতু ও রকম সময়েই হওয়ার কথা ছিল, সামনে ওই ডেটটাও ছিল, ওই কারণেই...। এই তারিখে বিয়ে করতেই হবে, এমন কিছু ছিল না।
প্রশ্ন: ১২.১২.১২-এর আলাদা কোনো মহিমা আছে আপনার কাছে?
সাকিব: না।’
২০১৩ সালের ফেব্রুয়ারিতে বিপিএল চলার সময় চট্টগ্রামে হোটেলে বসে নিজেদের বিয়ে প্রসঙ্গে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে এমনটাই বলেছিলেন সাকিব আল হাসান। দেখতে দেখতে সাকিব-শিশির জুটির আজ দুবছর পূর্তি!
বিয়ের দুবছর পূর্তিতে সাকিব ফেসবুকে নিজের পেজে লিখেছেন, ‘আজ আমাদের দুবছর হলো। অসাধারণ স্ত্রীর সঙ্গে জীবনের সেরা দুটি বছর পার করেছি। আমৃত্যু তাকে ভালোবেসে যাব।’
সাকিব-শিশিরের প্রথম পরিচয় হয়েছিল ফেসবুকে। এরপর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় প্রথম সামনাসামনি দেখা। তারপর? বছর দুই আগে ডিসেম্বরের এই দিনে শুরু জীবনের ইনিংসে দুর্দান্ত এক জুটি!