সাগরে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরের নোনাজলে হারিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ছয় রাগবি খেলোয়াড়। কদিন পরই হবে ‘ইস্টার’ উপলক্ষে জাতীয় রাগবি টুর্নামেন্ট। কেপ টাউনের ওই টুর্নামেন্ট সামনে রেখে পোর্ট এলিজাবেথের রাগবি দল মাদারওয়েলের এই খেলোয়াড়েরা অনুশীলনের পর সাঁতার কাটতে গিয়েছিলেন সমুদ্রে। জোয়ারের প্রবল তোড়ে ভেসে যান ২১ জন। উদ্ধারকারীরা ১৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি ছয়জনকে পাওয়া যায়নি। ছয়জনের একজনের মরদেহ উদ্ধার করা গেছে। বাকি পাঁচজনের খোঁজই মেলেনি। চেষ্টা চলছে মরদেহ উদ্ধারের! ওয়েবসাইট।