সাঙ্গাকারা-আজমলের সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। সেটি দ্বিতীয় টেস্টের জয়ে। প্রথম টেস্টের মতো তৃতীয় টেস্টও ড্র। গত সোমবার শারজায় সমাপ্ত এই টেস্টে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৮১ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে ২৫৫ রানের জয়ের লক্ষ্য দিয়েছিল। শেষ দিনে তখনো ৬০ ওভারের মতো বাকি। পাকিস্তান এই ঝুঁকি নেবে না, স্বাভাবিক। ৩০ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর সময় পার করার খেলাই খেলেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। ৫৭ ওভার শেষে ম্যাচ যখন শেষ হলো, স্কোর বোর্ডে ৪ উইকেটে ৮৭।যৌথভাবে সিরিজ-সেরার পুরস্কার পেয়েছেন কুমার সাঙ্গাকারা ও সাঈদ আজমল। ৩ টেস্টে দুটি সেঞ্চুরিসহ ৮৬.০০ গড়ে সাঙ্গাকারা করেছেন সবচেয়ে বেশি ৫১৬ রান। অফ স্পিনার আর সাঈদ আজমল ২৮.৭৭ গড়ে নিয়েছেন সর্বোচ্চ ১৮ উইকেট। ক্রিকইনফো।