সাঙ্গাকারা-জয়াবর্ধনের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের ক্রিকেট এমনিতেই ফাস্ট বোলারদের জন্য ধকলের। দিনের পর দিন টানা বোলিং করে যাওয়া। তার ওপর ডান হাঁটুর অবস্থাটা ভালো নয়। ক্যারিয়ারের স্বার্থে টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন লাসিথ মালিঙ্গা। এ নিয়ে অনেকে সমালোচনামুখর হলেও মালিঙ্গার সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছেন সিনিয়র দুই সতীর্থ কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।‘আমরা সবাই ওর হাঁটুর অবস্থা সম্পর্কে অবগত। গত কয়েকটা বছর অধিনায়ক থাকার সময় যতটা সম্ভব সতর্কতা ও গুরুত্বের সঙ্গে ওকে নিয়ে কাজ করেছি’—টাইমস অব ইন্ডিয়াতে নিজের কলামে লিখেছেন কুমার সাঙ্গাকারা। এরপর মালিঙ্গার টেস্ট ছাড়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে সাঙ্গাকারা লিখেন, ‘আমরা অবশ্যই চেয়েছি ও টেস্ট খেলুক। কিন্তু আমরা যদি ওকে টেস্ট খেলতে বাধ্য করতাম, তাকে হয়তো পুরোপুরি হারাতে হতো আমাদের। আর এটা শ্রীলঙ্কার জন্য দুঃখজনক ইতিহাসের জন্ম দিত।’সাঙ্গাকারার আগে শ্রীলঙ্কান ক্রিকেটের নেতৃত্বে ছিলেন মাহেলা জয়াবর্ধনে। মালিঙ্গার টেস্ট ছাড়া প্রশ্নে জয়াবর্ধনের কণ্ঠেও একই সুর, ‘হাঁটুর অবস্থা বিবেচনায় টেস্ট খেলে ওর ঝুঁকি নেওয়ার কোনো কারণই আমি দেখছি না। ওকে হারালে শ্রীলঙ্কার অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা চাই, ও যত দিন সম্ভব খেলে যাক।’ ওয়েবসাইট।