সাঙ্গাকারা বাঁচিয়ে দিলেন ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র তো ড্র-ই। তার পরও এমন কিছু ড্র হয়, যেখানে একদল বিজয়ের আনন্দ পায়, অন্যদলের মুখ থাকে ভার। কাল শেখ জায়েদ স্টেডিয়ামের পড়ন্ত বিকেলে সেই বিজয়ের আনন্দই ঝিলিক দিয়ে গেল শ্রীলঙ্কা দলে। আর হাসিমুখে করমর্দন করলেও পাকিস্তানিদের মনে হলো বিষণ্ন। ৩১৪ রানের লিড আর দুই দিনের বেশি হাতে নিয়েও ড্র মেনে মাঠ ছাড়তে হলো তাদের।পাকিস্তানকে জয়বঞ্চিত করেছে আসলে কুমার সাঙ্গাকারা আর প্রসন্ন জয়াবর্ধনের জুটি। এই জুটি শুধু ২০১ রানই তোলেনি, স্থায়ী হয়েছে ৭৩.১ ওভার। ঘড়ির কাঁটায় হিসাব করলে ছয় ঘণ্টা! মূল পাঁচ বোলারের কেউ নন, শেষ পর্যন্ত এই জুটি ভেঙেছেন আজহার আলী, সাঙ্গাকারাকে এলবিডব্লু করে। ততক্ষণে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন সাঙ্গাকারা, সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রসন্নও। পঞ্চম দিনের চা-বিরতিও ছিল আসন্ন।সাঙ্গাকারার বিদায়ের পর পাকিস্তান শ্রীলঙ্কাকে অলআউট করে দিয়েছে দ্রুতই। শেষ ৫ উইকেট পড়েছে ৪৯ রানে। কিন্তু জিততে চাইলে ২১ ওভারে পাকিস্তানকে করতে হতো ১৭০ রান। ওভারে আটের একটু বেশি করে রান তোলার টি-টোয়েন্টীয় পথে হাঁটতে পারেনি পাকিস্তান। ২ রান করে প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান তৌফিক উমর আউট হয়ে যাওয়ার পর হাঁটার চেষ্টাও করেনি। পাকিস্তানের ইনিংসের ১০ ওভার শেষ হতেই দুই পক্ষ মেনে নিয়েছে ড্র।চাপের মুখে ৬৫১ মিনিট ধরে ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে দেওয়ায় সাঙ্গাকারা হয়েছেন ম্যাচসেরা। এ নিয়ে আটটি ডাবল সেঞ্চুরি হলো তাঁর। তবে এক দিক দিয়ে এগিয়ে রাখলেন এই ইনিংসটাকেই, ‘এটা আমার সবচেয়ে তৃপ্তিদায়ক ইনিংস।’ যদিও কৃতিত্ব ভাগ করে দিলেন সতীর্থদের, ‘প্রসন্ন যেভাবে ব্যাটিং করেছে, সেটা অবিশ্বাস্য। আমাদের বোলাররাও কঠোর পরিশ্রম করেছে। মনে রাখতে হবে, এটা আমাদের নতুন বোলিং আক্রমণ। প্রতিপক্ষকে তিনের নিচে রান তুলতে বাধ্য করেছে। এটাও সাহায্য করেছে আমাদের।’মিসবাহ-উল-হকের কণ্ঠে ছিল হতাশা, ‘ম্যাচটা বাঁচিয়ে দিয়ে ওরা বুঝিয়েছে, ওরা কতটা ভালো দল। এই ম্যাচেও আমাদের জন্য অনেক ইতিবাচক দিক আছে। ভালো ব্যাটিং, বোলিং। কিন্তু ফিল্ডিংটা একেবারেই ভালো হয়নি।’শ্রীলঙ্কার ইনিংসে ছয়টি ক্যাচ ফেলার দিকেই ইঙ্গিত পাকিস্তান অধিনায়কের। ক্যাচ মিস তো ম্যাচও মিস! ওয়েবসাইট।