সাঙ্গাকারা-মুশফিক হেরাথও সোহাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় সর্বোচ্চ, ব্যক্তিগত সর্বোচ্চ, প্রথম ডাবল সেঞ্চুরি, প্রথম এক ইনিংসে তিন সেঞ্চুরি, শ্রীলঙ্কার মাটিতে প্রথম ড্র। সিরিজ হারলেও এক যুগের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সিরিজটাই কাটিয়েছে বাংলাদেশ। যার প্রতিফলন পরিসংখ্যানেও। সিরিজে সর্বোচ্চ ব্যক্তিগত (২০০, মুশফিকুর রহিম) ও দলীয় ইনিংসটা (৬৩৮) খেলেছে বাংলাদেশই। সবচেয়ে বেশি রান করা ১০ ব্যাটসম্যানের পাঁচজনই বাংলাদেশের। বোলিংয়েও দুইয়ে আছেন সোহাগ গাজী। তবে সিরিজে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সবার ওপরে শ্রীলঙ্কানরা। ৪৪১ রান করেছেন কুমার সাঙ্গাকারা, ১৪টি উইকেট পেয়েছেন রঙ্গনা হেরাথ।