সাঙ্গাকারার নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের ব্যস্ততার কারণে পড়াশোনার পাট চুকাতে পারেননি কুমার সাঙ্গাকারা। লঙ্কান এই ক্রিকেট কিংবদন্তি আবারও গেলেন ইউনিভার্সিটিতে। বিভ্রান্ত হবেন না, তিনি পড়তে যাননি! তাঁর নামে এবার একটি বৃত্তি চালু করেছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব তাসমানিয়া। হোবার্ট হ্যারিকেনের হয়ে এবার বিগ ব্যাশে খেলার কথা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া সাঙ্গার। দলটির সঙ্গে মিলেই শ্রীলঙ্কার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সাঙ্গাকারার নামে বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি। অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার সঙ্গে বিস্ময়কর সাদৃশ্য রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। আয়তনও প্রায় সমান। পর্যটকদের কাছেও দ্বীপ দুটির আকর্ষণ ঈর্ষণীয়। দুটি দ্বীপই ক্রিকেট-অন্তঃপ্রাণ। আরেকটি মিলও খুঁজে পেয়েছেন ইউনিভার্সিটি অব তাসমানিয়ার ভারপ্রাপ্ত উপাচার্য মাইক ক্যালফোর্ড, ‘শ্রীলঙ্কা যেমন কুমার সাঙ্গাকারার জন্ম দিয়েছে, তাসমানিয়াও তেমনি জন্ম দিয়েছে আধুনিক ক্রিকেটের এক কিংবদন্তির—রিকি পন্টিং।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।