সাঙ্গাকারার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোই আগুন ধরিয়ে দিয়েছে কুমার সাঙ্গাকারার জ্বালাময়ী বক্তব্য। সোমবার ‘কাউড্রে লেকচার’-এ শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক সমালোচনার তীরে বিদ্ধ করেন তাঁর দেশেরই ক্রিকেট প্রশাসনকে। সাঙ্গাকারার চাঁছাছোলা মন্তব্য যে শ্রীলঙ্কায় সবাই ভালোভাবে নেবে না, সেটি আগেই অনুমান করা যাচ্ছিল। সেটাই সত্যি হলো। সাঙ্গাকারা ‘সীমা লঙ্ঘন করেছেন’ মন্তব্য করে শ্রীলঙ্কার খোদ ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে এ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন। ওয়েবসাইট।‘ক্রিকেট প্রশাসন বা ক্রিকেট নিয়ে তিনি এভাবে কথা বলতে পারেন না। তাঁর অনুমতি নেওয়া উচিত ছিল। তিনি চাইলে নিজের ব্যাপারে কথা বলতে পারতেন। আমি ক্রিকেট বোর্ডের প্রধানকে লিখে জানিয়েছি, এ ব্যাপারে তদন্ত করে যত দ্রুত সম্ভব আমাকে জানাতে’—বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন আলুথগামাকে।