সাঙ্গাকারার সিরিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরিসংখ্যায় ছাড়িয়েছেন ডন ব্র্যাডম্যানকে (২৯)। ভাগ্য পাশে থাকলে একই সঙ্গে ডাবল সেঞ্চুরিসংখ্যায় ছাড়িয়ে যেতে পারতেন ব্রায়ান লারাকেও (৯)। টানা দুই টেস্টে ১৯০-এ আটকে যাওয়ায় (১৯৯* ও ১৯২) সেটা আর হয়নি। ৩০টি সেঞ্চুরি হলেও কুমার সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি রয়ে গেছে আটটিই। তবে সিরিজ শেষে আক্ষেপটা আর থাকার কথা নয়। সিরিজ-সেরা সাবেক অধিনায়ক বড় অবদান রেখেছেন তিন বছর পর দলের সিরিজ জয়ে। টেস্ট দলে নড়বড়ে হয়ে পড়া জায়গাটা তিলকরত্নে দিলশান আবারও পাকাপোক্ত করেছেন টানা দুই টেস্টে সেঞ্চুরি করে। আর পাকিস্তান মিডল-অর্ডারের ভবিষ্যৎ বলে বিবেচিত আজহার আলী ও আসাদ শফিক এই সিরিজে হয়ে উঠেছেন বর্তমান!বোলিংয়ে কিছুদিন ধরে দুই দলের ভার বয়ে বেড়ানো দুজনই আছেন যৌথভাবে শীর্ষে। আর মোহাম্মদ আমিরকে ভুলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে তরুণ জুনাইদ খানের বোলিংয়ে।