সাঙ্গাকারার 'আবার' ১২ হাজার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডেতে কুমার সাঙ্গাকারার ১২ হাজার রান হয়ে গিয়েছিল আগেই। কাল এশিয়া কাপের প্রথম ম্যাচে আবারও সেই ‘মাইলফলক’ ছুঁলেন শ্রীলঙ্কান বাঁহাতি! এবারের মাইলফলক শ্রীলঙ্কার পক্ষে ১২ হাজার রান। এশিয়া একাদশ ও আইসিসি একাদশের হয়ে ৭টি ম্যাচে ২৫৯ রান বাদ দিলে সাঙ্গাকারা কালকের ম্যাচ শুরু করেছিলেন ১১,৯৯৩ রান নিয়ে। ওয়ানডের বার হাজারি ক্লাবে একমাত্র শচীন টেন্ডুলকারই নিজের দেশ ছাড়া অন্য কোনো দলের পক্ষে ওয়ানডে খেলেননি। রিকি পন্টিং খেলেছেন মাত্র একটি। ২০০৫ সালে মেলবোর্নে ‘সুনামি ম্যাচে’ আইসিসি বিশ্ব একাদশের হয়ে এশিয়া একাদশের বিপক্ষে করেছিলেন ১১৫ রান। সনাৎ জয়াসুরিয়া এশিয়া একাদশের পক্ষে ৪টি ম্যাচ খেলেছেন, রান করেছেন মোট ৬৬।
টেন্ডুলকার ১৮৪২৬
পন্টিং ১৩৭০৪
জয়াসুরিয়া ১৩৪৩০
সাঙ্গাকারা ১২৩১৯