সাঙ্গাকারারা মুম্বাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ফাইনালে ওঠার মধ্য দিয়েই নিশ্চিত হয়েছে, ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফাইনালটি হবে বিশ্বকাপের ইতিহাসে প্রথম অল এশিয়ান ফাইনাল। এই ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ কে, তা কাল রাতেই নিশ্চিত হয়ে গেছে। তবে সেই নামটি জানার অপেক্ষায় বসে থাকতে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা লঙ্কানদের বয়েই গেছে! দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের আশায় অধিনায়ক কুমার সাঙ্গাকারা দলবল নিয়ে গতকালই এসে তাঁবু গেড়েছেন মুম্বাইয়ে।ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট সম্পর্কে সাঙ্গাকারাদের ভালোই জানা। এর আগে চারটি ম্যাচ তারা খেলেছে এই মাঠে। যার সর্বশেষটি এই বিশ্বকাপেই, গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের সেমিফাইনাল প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে। সে সময় স্বাগতিক হয়েও তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে পড়ায় আইসিসির সমালোচনা করেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক। দ্বিতীয়বার সেই মুম্বাইয়ে এসে সাঙ্গাকারা এখন নিশ্চয়ই অন্য রকম ভাবছেন! ওয়েবসাইট।