সাঙ্গা-কাহন
নবম ডাবল সেঞ্চুরিতে ছঁুলেন ব্রায়ান লারাকে, সামনে শুধু স্যার ডন ব্র্যাডম্যান (১২)৷
ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় লঙ্কান ব্যাটসম্যান, আগের দুজন সনাৎ জয়াসুরিয়া (৩৪০) ও মাহেলা জয়াবর্ধনে (৩৭৪)৷
১১ হাজার রান ছোঁয়া দ্বিতীয় লঙ্কান, মাহেলা জয়াবর্ধনের রান ১১৩০৮৷
সবচেয়ে কম ইনিংসে (২০৮) ১১ হাজার রানের মাইলফলক ছঁুয়ে ছাড়িয়েছেন ব্রায়ান লারাকে (২১৩)৷
কাল ডাবল সেঞ্চুরি ছুঁতে প্রয়োজন ছিল ৪০ রান, স্টিভ ওয়াহর ক্যারিয়ার টেস্ট রান ছঁুতেও তা-ই৷ ইনিংস শেষে বড় ওয়াহকে (১০৯২৭) ছাড়িয়ে অনেকটাই এগিয়ে সাঙ্গাকারা (১১০৪৬)৷ সবচেয়ে বেশি ক্যারিয়ার রানে সাঙ্গাকারা এখন নয় নম্বরে৷
ক্যারিয়ার ব্যাটিং-গড় আবার ছাড়িয়েছে ৫৭৷ কালকের ইনিংস শেষে সাঙ্গাকারার ব্যাটিং-গড় এখন নিজের ক্যারিয়ারেরই সর্বোচ্চ, ৫৭.৮৩! এর আগে সর্বোচ্চ গড় ছিল ৫৭.২৫, ২০১০ সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে৷
এক ইনিংসেই সাঙ্গাকারা ছাড়িয়ে গেছেন চারজন ‘স্যার’কে! ব্যাটিং-গড়ে সাঙ্গাকারার পেছনে পড়েছেন স্যার লেন হাটন (৫৬.৬৭), স্যার ক্লাইড ওয়ালকট (৫৬.৬৮), স্যার জ্যাক হবস (৫৬.৯৪) ও স্যার গ্যারি সোবার্স (৫৭.৭৮)৷
কালকের আগে একমাত্র বাংলাদেশের বিপক্ষেই কোনো ট্রিপল সেঞ্চুরি ছিল না৷ সর্বোচ্চ ছিল রামনরেশ সারওয়ানের ২৬১৷ বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ছিল মারলন স্যামুয়েলসের ২৬০৷ সবই এখন সাঙ্গাকারার!