সাজানো চিত্রনাট্যে ব্যতিক্রম পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের প্রথম কয়েকটি দিন এগোল চিত্রনাট্য অনুসরণ করেই, যদিও রিকি পন্টিংকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু শোরগোল হলো। সবারই যেন অস্ট্রেলীয় অধিনায়কের ওপর রাগ। কারও কারও ক্ষোভের পেছনে হয়তো কারণও আছে। ও খাদের কিনারে যেতে পারে, কিন্তু ওকে বাতিলের খাতায় ফেলতে পারেন না।এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। যদি ঘটেও যায়, শীর্ষ আট দলের কোয়ার্টার ফাইনালে যাওয়াটা কোনো বাধা হবে না। অস্ট্রেলিয়ার রাজত্ব নিশ্চিতভাবেই আরও কিছুদিন লম্বা হতে যাচ্ছে। এই বিশ্বকাপের নির্মম সত্য তো এটাই।আইসিসি এরই মধ্যে একটা বার্তা পাঠিয়েছে, আগামী বিশ্বকাপ হবে অন্য রকম। দল থাকবে কম, কম ম্যাচ, কম দিনের। বিশ্বকাপের জন্য এটা মন্দ হবে না। অলিম্পিক আর বিশ্বকাপ ফুটবলও তো এত দিন ধরে চলে না।তবে ব্যাপার হচ্ছে, ক্রিকেট অনুসারীরা আগামী এক মাস ক্রিকেটের নরম জমিতেই পড়ে থাকবে। নকআউট পর্ব শুরু হওয়ার আগ পর্যন্ত দলগুলো নিজেদের ফাঁকফোকরগুলো ভরে নিতে থাকবে, বিতর্ক চলবে অন্তহীন। এর পরই শুরু হবে নির্দিষ্ট দিনে ফর্ম এবং ভাগ্যের খেলা। আরও ওপরে ওঠা নতুবা বিদায়—একই সঙ্গে ঘটবে দ্রুতই।মহাতারকারা সতর্কতাকে যদি বাতাসে উড়িয়ে দেয়, তাহলে লিগ ম্যাচের ফরম্যাটটা নিয়ে ভাবা যেতে পারে। বীরেন্দর শেবাগ বাংলাদেশের বিপক্ষে সেটাই করেছে এবং এটা এই বিশ্বকাপের সেরা বিজ্ঞাপন। অন্যরা তাকে অনুসরণ করতে পারে। হারানোর কিছু তো নেই, জেতার জন্য পড়ে থাকে গোটা বিশ্ব।যদি আমার ইচ্ছে ঘুড়িটার নাটাই ছেড়ে দিতে বলেন, তাহলে বলব আর তিনটা সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকার সেঞ্চুরির সেঞ্চুরি করুক। অথবা দেখতে চাই একটা হ্যাটট্রিক, ওভারে ছয় ছক্কা, আরেকটা ডাবল সেঞ্চুরি; ওয়ানডেতে সর্বোচ্চ রান।এখনো পর্যন্ত কিছু ইঙ্গিত সত্যই হতে চাইছে। যেমন, দক্ষিণ আফ্রিকা খেলাতে পারে তিনজন স্পিনার (দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কাল হয়ে গেছে)। কিছুদিন আগেও যেটা ছিল অবিশ্বাস্য। ইংল্যান্ড তো কেভিন পিটারসেনকে ওপেনিংয়ে নামানোর বাজি ধরে দেখাল। অনেক পার্টটাইম স্পিনার থাকলেও দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই খেলতে পারে ভারত।সমানে সমান দলের প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই রোমাঞ্চকর। পরাজিত দলের জন্য আগামীকাল বলে কিছু থাকে না বলে বেশি করেই থাকে এমন লড়াইয়ের সম্ভাবনা। আর এটা না ঘটা পর্যন্ত লিগ পর্ব দর্শকমনে ঔদাসীন্যই বয়ে নিতে থাকবে।