সাত উইকেটের জয়ে সিরিজ শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল টেস্টে ড্র। তবে কলম্বোয় বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ১৬০ রান। সহজ এই লক্ষ্যে মাত্র তিনটি উইকেট হারিয়েই পৌঁছে যায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন তিলকরত্নে দিলশান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কুমার সাঙ্গাকারার সংগ্রহ ৫৫ রান। বাংলাদেশের হয়ে রবিউল ইসলাম দুটি ও সোহাগ গাজী একটি উইকেট শিকার করেন।কলম্বোয় বাংলাদেশের হারের কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয় মুশফিকুর রহিমের দল। জবাবে শ্রীলঙ্কা করে ৩৪৬ রান। প্রথম ইনিংসে লঙ্কানদের চেয়ে ১০৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৬৫ রানে।গতকাল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৮ রান। লিড মাত্র ৫২ রানের। তখনই স্পষ্ট হয়েছিল, কলম্বোয় হারতে চলেছে বাংলাদেশ। হয়েছেও তা-ই। ব্যাটসম্যানরা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি। সেই সঙ্গে বাংলাদেশও হার ঠেকাতে পারেনি।দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে চুরমার করে দেন রঙ্গনা হেরাথ। একাই ৭ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তিনি বুঝিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটটা আসলে কত কঠিন! তাঁর বোলিং ঘূর্ণিতে তৃতীয় দিন বিকেল থেকেই যে বিপর্যয়, তার কোনো ব্যত্যয় ঘটল না চতুর্থ দিন সকালেও। একে একে হেরাথের শিকার হয়ে ফিরে গেলেন মমিনুল (৩৭), নাসির (০), মুশফিকুর (৪০) ও সোহাগ গাজী (২৬)। মোটামুটি লড়াইয়েরও যে স্বপ্নটা ছিল, তা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই।ব্যাটসম্যানদের দুঃস্বপ্নের মধ্যে প্রতিরোধের দেয়াল গড়েছিলেন আবুল হাসান। নিজের ব্যাটিং প্রতিভার কিছুটা স্বাক্ষর রেখে ২৫ রান করে অপরাজিত থাকলেন। চোখে আঙুল দিয়ে ‘তারকা ব্যাটসম্যান’দের মনে করিয়ে দিয়েছেন নিজেদের দায়িত্বের কথাও। আশরাফুল, মাহমুদউল্লাহ, নাসির হোসেনরা যদি আবুল হাসানের মতো ২৫ রান করেও করে যেতেন, তাহলে লিডটা কোথায় দাঁড়াত, তাঁরা কি তা ভেবেছেন? রঙ্গনা হেরাথের দিনে বাংলাদেশ দল কি একজন স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করেনি? আবদুর রাজ্জাককে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে গিয়েও কলম্বোয় না খেলানোর পেছনে যে যুক্তি ছিল, সেটা এরই মধ্যে ভুল প্রমাণিত হয়েছে। সেটা প্রমাণ করেছেন দুই ইনিংসে বাংলাদেশের ১২ উইকেট তুলে নেওয়া লঙ্কান স্পিনার হেরাথ।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪০/১০মমিনুল ৬৪, নাসির ৪৮, জহুরুল ৩৩, সোহাগ ৩২হেরাথ ৫/৬৮, কুলাসেকারা ৩/৫৪শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৪৬/১০সাঙ্গাকারা ১৩৯, চান্দিমাল ১০২, কুলাসেকারা ২২সোহাগ ৩/১১১, রবিউল ২/৫২, রুবেল ২/৪৫, আবুল ২/৮০বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৬৫/১০তামিম ৫৯, জহুরুল ৪৮, মুশফিকুর ৪০, মমিনুল ৩৭হেরাথ ৭/৮৯, ইরাঙ্গা ২/৩৯শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৬০/৩দিলশান ৫৭, সাঙ্গাকারা ৫৫রবিউল ২/৪২, সোহাগ ১/৪৭ফল: শ্রীলঙ্কা সাত উইকেটে জয়ী।সিরিজ: শ্রীলঙ্কা ১-০-তে জয়ী।