সাত ঘণ্টায় ১০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুর সাত ঘণ্টার মধ্যেই আবেদন পড়েছে ১০ লাখ। ফুটবলের দেশে বিশ্বকাপের টিকিট বলে কথা! প্রথম দফায় ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে ইন্টারনেটে। বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ সময় পরশু ভোররাত ৪টায়। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। কিন্তু ছাড়ার সাত ঘণ্টার মধ্যেই টিকিটের সমপরিমাণ আবেদন পড়েছে। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার আবেদন পড়েছে একাধিক ম্যাচের টিকিটের জন্য। সবচেয়ে বেশি ১ লাখ ৬৮ হাজার আবেদন পড়েছে ১২ জুন সাও পাওলোর উদ্বোধনী ম্যাচের জন্য। মারাকানা ফাইনালের জন্য আবেদন পড়েছে ১ লাখ ৬৫ হাজারটি। ফিফা জানিয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, চিলি ও ইংল্যান্ডের আবেদনকারীই বেশি। রয়টার্স।