সাত বছর পর বাস্কেটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ইনডোরে কাল ছিল উৎসবের আমেজ। ঢাকার বেশ কয়েকটি স্কুলের বাস্কেটবল খেলোয়াড়েরা ছিলেন এই উৎসবের কেন্দ্রবিন্দুতে। উপলক্ষ, প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল, যেটি হচ্ছে সাত বছর বিরতির পর!নতুন দুটি দল (বকশীবাজার ও মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব) খেলছে এই লিগে। আগে ছিল ১৩টি দল, এবার ১৫টি। প্রথম দিনে ম্যাচ হয়েছে একটি। ২০০৩ সালে সর্বশেষ অনুষ্ঠিত লিগের চ্যাম্পিয়ন ইউরোপা ইয়ুথ ৭৬-৩০ স্কোরে হারিয়েছে বকশীবাজারকে।