সাত বছর পর মৌমিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় টিটির মহিলা এককে শিরোপা পুনরুদ্ধার করলেন মৌমিতা আলম (রুমি) প্রথম আলো
জাতীয় টিটির মহিলা এককে শিরোপা পুনরুদ্ধার করলেন মৌমিতা আলম (রুমি) প্রথম আলো

জাতীয় টেবিল টেনিসে এর আগে একবারই চ্যাম্পিয়ন হয়েছিলেন—২০০৭ সালে। সাত বছর পর আবারও মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন মৌমিতা আলম (রুমি)। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল ফাইনালে আনসারের রুমি ৪-১ সেটে হারিয়েছেন কুমিল্লার রহিমাকে। প্রথমবারের মতো পুরুষ এককের ফাইনালে উঠে সবাইকে অবাক করে দিয়েছেন জুনিয়রের শীর্ষ খেলোয়াড় বাগেরহাটের ইমরান হোসেন (হূদয়)। তবে তাকে হারিয়ে শিরোপা ধরে রেখেছেন রাজশাহীর মানস। আনসারের মুন্না ও সিনথি জুটিকে ৩-১ সেটে হারিয়ে মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন বাগেরহাটের রিপন ও কুমিল্লার আঁখি।