সাত মাস পর সাঁতারের ক্যাম্প!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁতারের সর্বশেষ ক্যাম্প হয়েছিল গত বছর সেপ্টেম্বরে। সাত মাস পর আবারও কাল থেকে শুরু হলো সাঁতারের অনুশীলন ক্যাম্প। তবে এবার নেই কোরিয়ান কোচ পার্ক তে গুন। আগামী জুলাইয়ে সাংহাইয়ে অনুষ্ঠেয় ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও সেপ্টেম্বরের লন্ডন যুব অলিম্পিকের জন্য এই ক্যাম্প। শাজাহান আলী রনি, মাহফিজুর রহমান সাগর যাচ্ছেন সাংহাইয়ে। যুব অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন জুয়েল আহমেদ, অনিক ইসলাম, সোনিয়া আক্তার টুম্পা ও নাজমা খাতুন। এবারের ক্যাম্পে কোচের দায়িত্বে আছেন মাহবুবুর রহমান। তবে আগামী সপ্তাহের মধ্যেই কোচ পার্ক বাংলাদেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা।