সাত ম্যাচে ৭৫ গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলমান প্রথম মহিলা ফুটবল লিগে গোলবন্যা চলছেই। কাল আরামবাগের বিপক্ষে দিপালী যুব সংঘের জয় ৯-১ গোলে। শেখ জামাল ১৩-০ গোলে হারিয়েছে ওয়ারীকে। এ নিয়ে সাত ম্যাচে হলো ৭৫ গোল (৬-০, ৪-১, ১২-০, ২৬-০, ৩-০, ৯-১, ১৩-০)।দিপালীর আয়েশা খাতুন ও জান্নাতুল ফেরদাউস কাল হ্যাটট্রিক করেছেন। জয়া চাকমার দুটি গোল। একটি গোল কানিজ ফাতেমার। আগের ম্যাচে ১২ গোল করা শেখ জামালের সাবিনা খাতুন কাল করেছেন ৪ গোল। নুবই চিং মারমারও চার গোল। শারমিন আক্তারের গোল দুটি। আম্রা চিং ও তাহমিনা করেছেন দলের বাকি দুই গোল।‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন শেখ জামাল। রানার্সআপ দিপালী। আগামী পরশু প্রথম সেমিফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ ফরাশগঞ্জ। পরদিন দ্বিতীয় সেমিতে মোহামেডানের সামনে দাঁড়াবে দিপালী।