সাত সপ্তাহের জন্য বাইরে থিয়াগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়াগো আলকানতারাকে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি বায়ার্ন মিউনিখকে। কিন্তু দুর্ভাগ্য বায়ার্নের, বার্সেলোনা থেকে এই মৌসুমেই নিয়ে আসা থিয়াগোকে অনেক দিনের জন্য হারিয়ে ফেলল জার্মান ক্লাবটি। ডান অ্যাংকেলের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় নভেম্বরের শুরু পর্যন্ত মাঠের বাইরে থাকতে হচ্ছে এই মিডফিল্ডারকে। গত শনিবার ন্যুরেমবার্গের সঙ্গে চোট পেয়েছিলেন থিয়াগো। সেটার পরিণতিতেই এই লম্বা সময় বাইরে চলে যাওয়া। রয়টার্স।