প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স এখনো ছোঁয়নি আটাশ। এরই মধ্যে অ্যালিস্টার কুক পেরিয়ে গেলেন ৭ হাজার রানের মাইলফলক। কাল কলকাতায় ২৩তম টেস্ট সেঞ্চুরি করার পথে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন কুক। ইনিংসের ৮৯তম রানটাই ইংলিশ অধিনায়ককে নিয়ে গেছে ৭ হাজারে। কুক ৭ হাজার পেরোলেন মাত্র ২৭ বছর ৩৪৭ দিন বয়সে। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ২৮ বছর ১৯৩ দিনের রেকর্ড। তবে ইনিংসের হিসাবে রেকর্ডটা কুক বা টেন্ডুলকার কারোরই নয়। ইংলিশ গ্রেট ওয়ালি হ্যামন্ড ১৩১ ইনিংসেই পেরিয়েছিলেন ৭ হাজার। কুকের লেগেছে ১৫১ ইনিংস, টেন্ডুলকারের ১৩৬। তবে ইনিংসের হিসাবে টেন্ডুলকারকে ছাপিয়ে দুই নম্বরে সতীর্থ বীরেন্দর শেবাগ (১৩৪ ইনিংস)।