সাত হাজারি ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফরহাদ হোসেন সাত হাজারি ক্লাবে ঢুকেছেন পরশু। কাল তাঁকে অনুসরণ করলেন শাহরিয়ার নাফীস। বিকেএসপিতে অপরাজিত ১৭০ রান করার পথেই মাইলফলকটি ছুঁয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজারি ক্লাবে বাংলাদেশের ষষ্ঠ সদস্য শাহরিয়ার। কাল পর্যন্ত ৭০০৭ রান শাহরিয়ারের, ৯৪৫৫ রান নিয়ে যেখানে সবার ওপরে তুষার ইমরান। সাত হাজার রান করতে শাহরিয়ারকে খেলতে হলো ১০২ ম্যাচের ১৮৪ ইনিংস। ম্যাচ ও ইনিংসের হিসাবে বাংলাদেশিদের মধ্যে শাহরিয়ারই দ্রুততম। ফরহাদ হোসেন পরশু মাইলফলকটি ছুঁয়েছেন ১১৬ ম্যাচের ২০৩ ইনিংসে। তবে ম্যাচের হিসাবে দ্রুততম ছিলেন তুষার (১১৫ ম্যাচ)।