প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বল আগে সিঙ্গেল নিয়ে ছাড়িয়েছিলেন ডন ব্র্যাডম্যানকে (৬৯৯৬ রান)। কাল চেন্নাইয়ে অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক হরভজনকে পয়েন্ট দিয়ে চার মেরেই পেরিয়ে গেলেন ৭ হাজার রানের মাইলফলক। টেস্ট ক্রিকেট ৭ হাজার রান করা ৪২তম খেলোয়াড় ক্লার্ক। এই মাইলফলক ছুঁতে তাঁকে খেলতে হয়েছে ১৪৯ ইনিংস। ক্লার্কের চেয়ে কম ইনিংসে ৭ হাজার করেছেন মাত্র দুজন অস্ট্রেলীয়, রিকি পন্টিং ও ম্যাথু হেইডেন। হেইডেনের লেগেছে ১৪২ ইনিংস, অধিনায়ক ক্লার্কের পূর্বসূরি পন্টিংয়ের ১৪৫। সবচেয়ে দ্রুত ৭ হাজার রান করার বিশ্ব রেকর্ডটি ওয়ালি হ্যামন্ডের। ইংলিশ এই কিংবদন্তিকে খেলতে হয়েছিল ১৩১ ইনিংস।