প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭০ মিনিটে গোল হয়েছে ২৫টি। গড়ে প্রতি আড়াই মিনিট পরপর একটি করে গোল হজম করতে হয়েছে সাতক্ষীরাকে! জাতীয় যুব হকিতে কাল এমনই গোল-উৎসব করেছে রাজশাহী জেলা দল। তারা ২৫-০ গোলে ভাসিয়ে দিয়েছে সাতক্ষীরাকে। হ্যাটট্রিকসহ ৬টি গোল করেছেন প্রসেনজিত। মোস্তাফিজুর ৬টি, তাহের ৫টি, হাসিন ৩টি, বেল্লাল ও বাপ্পী ২টি করে গোল করেছেন। অন্য গোলটি রুবেলের।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য ম্যাচে ফরিদপুর ৮-০ গোলে হারিয়েছে নাটোরকে। হ্যাটট্রিকসহ ৬ গোল করেছেন মইনুল। অন্য দুই গোলদাতা রাব্বি ও ইমরান। রাজশাহী বিভাগ ৪-২ গোলে হারিয়েছে কুমিল্লাকে। জয়ী দলের রাসেল ও আজগর করেছেন ২টি করে গোল। কুমিল্লার গোল দুটি তালেব ও ইমনের। কুষ্টিয়া ২-১ গোলে হারিয়েছে নাটোরকে। কুষ্টিয়ার গোল দুটি করেছেন সাব্বির ও রাকিব। নড়াইলের গোলদাতা রেজা।