সাতক্ষীরার ৪৪, সাবিনার ২৮!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ম্যাচে ২৮ গোল! প্রথম দুই ম্যাচে ১০ ও ১৩ গোল করার পর কালও ৫ গোল করেছেন সাতক্ষীরার সাবিনা খাতুন। সেই সঙ্গে হাসিবা, সুরাইয়া ও ঊর্মির ২ গোল; শারমিন, জাহানারার ১ গোলে যশোরে জাতীয় মহিলা ফুটবলের আঞ্চলিক পর্বে সাতক্ষীরা ১৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মাগুরাকে। এ নিয়ে তিন ম্যাচে সাতক্ষীরা ৪৪টি গোল করল। সাবিনা একাই করেছেন এর ২৮টি। একই মাঠে সিরাজগঞ্জ মারিয়ার হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতেছে নওগাঁর বিপক্ষে।টাঙ্গাইলে গাজীপুর ২-০ গোলে জামালপুরকে হারিয়েছে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে খুলনা ও টাঙ্গাইল ম্যাচ। ঠাকুরগাঁওয়ে স্বাগতিকেরা ২-১ গোলে জিতেছে রংপুরের বিপক্ষে। কুড়িগ্রাম ও জয়পুরহাটের খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। কুমিল্লায় লক্ষ্মীপুর দল মাঠে না আসায় ওয়াকওভার পেয়েছে স্বাগতিকেরা।