সাতচল্লিশে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ উইম্বলডনের প্রথম রাউন্ড। ২৩ বছর বয়সী কলম্বিয়ান ক্যাটালিনা কাস্টানোর মুখোমুখি মার্টিনা নাভ্রাতিলোভা। ১০ বছর পর উইম্বলডনে ফিরেছেন উইম্বলডনের রানি। তত দিনে বয়স হয়ে গেছে ৪৭। বয়সে ২৪ বছরের ছোট, তবুও পাত্তা পেলেন না কাস্টানো। স্রেফ উড়ে গেলেন ০-৬, ১-৬ গেমে। জিতেই রেকর্ড করলেন ৯ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন নাভ্রাতিলোভা। সবচেয়ে বেশি বয়সে একক ম্যাচ জয়ের রেকর্ড। যদিও পরের রাউন্ডেই বিদায় নিতে হয় তাঁকে। এবারের উইম্বলডনে প্রথম রাউন্ডে জয় পেয়ে জাপানের কিমিকো দাতে দ্বিতীয় বয়সী খেলোয়াড় হিসেবে একক ম্যাচ জেতার রেকর্ড করেন। ৪০ বছর বয়সী দাতে কাল অবশ্য হেরেছেন ভেনাস উইলিয়ামসের কাছে।