প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডন, ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেন এখন একই কাতারে দাঁড়াল। দাঁড় করালেন রাফায়েল নাদাল। কাল নোভাক জোকোভিচকে হারিয়ে রেকর্ড সপ্তম ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, পেছনে ফেলেছেন বিয়ন বোর্গকে। উইম্বলডন ও ইউএস ওপেনেও সবচেয়ে বেশি সাতবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে। উইম্বলডনের সেই আদি যুগে ১৮৮১ থেকে ১৮৮৯ পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হন উইলিয়াম রেন’শ। ২০০০ সালে তাঁর সমকক্ষ হন পিট সাম্প্রাস। ইউএস ওপেনে সর্বোচ্চ সাতবার করে চ্যাম্পিয়ন হয়েছেন তিনজন—রিচার্ড সিয়ার্স, বিল লারনেড ও বিল টিল্ডেন। সর্বোচ্চ ছয়বার অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন রয় এমারসন।