সাতে উঠলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেশিয়ান ম্যাকাও ওপেনে আরেকটি ভালো দিন কাটালেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডে পারের চেয়ে কম খেলেছিলেন ২ শট, বাংলাদেশের গলফার কাল দ্বিতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ৪ শট কম। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলে ১৬ থেকে সাতে উঠে এসেছেন সিদ্দিকুর। কাল ৬টি বার্ডি করেছেন ২০১২ সালে ম্যাকাওয়ে তৃতীয় হওয়া সিদ্দিকুর।
১১ লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে আছেন পাঁচজন। জিম্বাবুয়ের স্কট ভিনসেন্ট, অস্ট্রেলিয়ার কালেম রিচার্ডসন, থাইল্যান্ডের সুতিজেত কুরাতানাপিসান, ভারতের অনির্বাণ লাহিড়ী ও চিক্কারাঙ্গাপ্পা প্রত্যেকে পারের চেয়ে ৮ শট কম খেলেছেন। পারের চেয়ে ৭ শট কম খেলে ছয়ে স্পেনের কার্লোস পিহেম।