সাতে উঠলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের (দিল্লি) প্যানাসনিক ওপেনে সাতে উঠে এসেছেন সিদ্দিকুর। কাল দ্বিতীয় রাউন্ডের সাতটি বার্ডি করেছেন বাংলাদেশি গলফার। যদিও তিনটি বগি ও ষষ্ঠ হোলে পারের চেয়ে ৩ শট বেশি না খেললে আরও এগোতে পারতেন দুই রাউন্ডেই পারের চেয়ে ১ শট করে কম খেলা সিদ্দিকুর। বাংলাদেশের অন্য গলফার সাখাওয়াত সোহেল কাল পারের চেয়ে ৫ শট বেশি খেললেও কাট মিস করেননি। সোহেল এখন আছেন ৬০ নম্বরে। দিল্লির এই টুর্নামেন্টে পারের চেয়ে ১০ শট কম খেলে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ওয়েড ওর্মসবি। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।