প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মিরপুরে ফিফটি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটসম্যান ক্রেইগ ব্রাফেট, কাইরান পাওয়েল ও কার্ক এডওয়ার্ডস। টেস্টে প্রথম তিন ব্যাটসম্যানই কমপক্ষে ৫০ রান করেছেন এমন ঘটনার ১৬৬তম উদাহরণ এটি। টেস্টে এক ইনিংসে প্রথম চার (৬৬ বার), পাঁচ (১৯), ছয় (৪) ও সাত (১) ব্যাটসম্যানেরও কমপক্ষে ৫০ রান করার ঘটনা আছে। প্রথম সাত ব্যাটসম্যানেরই ৫০-এর ওপরে রান করার একমাত্র ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালে। করাচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সালমান বাট (৫৩), ইমরান ফরহাত (৫৭), ইউনুস খান (৭৭), মোহাম্মদ ইউসুফ (৯৭), ফয়সাল ইকবাল (১৩৯), শহীদ আফ্রিদি (৬০) ও আবদুর রাজ্জাক (৯০) খেলেছিলেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। পাকিস্তান করেছিল মোট ৫৯৯ রান।