সাতের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম উইকেটে ১০১ রান—মুশফিকুর রহিম-নাঈম ইসলামের জুটির সৌজন্যে কাল ডানেডিনে মান বাঁচিয়েছে বাংলাদেশ। সপ্তম উইকেটে এটি বাংলাদেশের প্রথম সেঞ্চুরি জুটি হলেও ওয়ানডে ক্রিকেট কিন্তু এই জুটিতে শতরান দেখেছে ২৬ বার। সবচেয়ে বড় জুটিটি অ্যান্ডি ফ্লাওয়ার ও হিথ স্ট্রিকের। ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে হারারেতে ১৩০ রানে জুটি গড়েছিলেন দুই জিম্বাবুইয়ান। ২০০৫ সালে ডাম্বুলায় ভারতের ২২০ রান তাড়া করতে গিয়ে ৯৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। এর পরও সপ্তম উইকেটে ১২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় এনে দেন মাহেলা জয়াবর্ধনে ও উপুল চন্দনা। তৃতীয় সর্বোচ্চ জুটিটি মোহাম্মদ ইউসুফ ও রশিদ লতিফের। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে পাকিস্তানের উইকেটকিপারকে নিয়ে ১২৪ রানের জুটি গড়েছিলেন সেই সময়ের ইউসুফ ইয়োহানা।