সাদাসিধে স্টার্লিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের কামরায় মুখ ধুতে গিয়েই এক যাত্রী তো অবাক। ওই লোকটাকে রাহিম স্টার্লিংয়ের মতো লাগছে না? কিন্তু ম্যানচেস্টার সিটির উইঙ্গার ইজি জেটের ইকোনমি ক্লাসে কী করছেন? মালাগা থেকে ম্যানচেস্টারে ফিরছিল বিমান, স্টার্লিংয়ের তো একটা জেট ভাড়া করে যাওয়ারই কথা। সপ্তাহে যাঁর আয় ২ লাখ পাউন্ড, তাঁর জন্য এটা কোনো ব্যাপারই না। নইলে অন্তত বিজনেস ক্লাবে যাবেন। ৮০ পাউন্ডের ইকোনমি ক্লাস তাঁর সঙ্গে যায় না! পরে জানা গেল, মালাগা থেকে ১০ দিন আগে ছুটি কাটিয়ে ফিরছিলেন স্টার্লিং। কিন্তু তিনি ইকোনমি ক্লাস ছাড়া কোনো টিকিট পাননি। প্রাইভেট জেটও হয়তো পাননি। আর ম্যানচেস্টারে ওই একটা ফ্লাইটই যায়। ওই যাত্রী স্টার্লিংয়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপারটি ছড়িয়েছে সেখান থেকেই! মেইল অনলাইন।