সাদিয়া দশম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁতার ও আর্চারির পর সিঙ্গাপুরে অনুষ্ঠানরত প্রথম যুব অলিম্পিকে বাংলাদেশের শেষ ইভেন্ট শ্যুটিংয়ে হতাশা উপহার দিলেন সাদিয়া সুলতানা। কাল ১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের জুনিয়র ইভেন্টে (৯৬+৯৮+৯৯+৯৭) ৩৯০ স্কোর করে দশম হয়েছেন তিনি, উঠতে পারেননি ফাইনাল রাউন্ডে। ২৮ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ দল।