সাদীর প্রথম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ঠিক এই দিনে তিনি চলে গেছেন। চলে গেছেন দেশের ক্রীড়াঙ্গনকে শোকে ভাসিয়ে। ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।মৃত্যুবার্ষিকীতে সাদীর আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পৈতৃক নিবাস পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামে কোরআনখানি এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের কাছে সাদীর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে বলা হয়েছে।দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে সাদী ৪৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন।