সানচেজকেও ছাড়বে না বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়াগো আলকানতারাকে বিক্রি করে দিলেও সেস ফ্যাব্রিগাসকে কিছুতেই ছাড়তে চায় না বার্সেলোনা। দুই দফা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ক্লাবটি অগ্রাহ্য করেছে। অ্যালেক্সিস সানচেজকেও বিক্রি করবে না বার্সা। ক্লাবের সহসভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর কথা, ‘সানচেজ বিক্রির জন্য নয়।’ ওয়েবসাইট।
দুই বছর আগে উদিনেসে থেকে ২৪ বছর বয়সী চিলিয়ান উইঙ্গারকে নিয়ে আসে বার্সা। প্রথম মৌসুমে ৪১ ম্যাচে ১৫ গোল করা সানচেজ গত মৌসুমে ৪৬ ম্যাচে করেছেন ১১ গোল। ২০১৬ পর্যন্ত চুক্তি থাকলেও তাঁর বার্সা ছাড়ার গুঞ্জন উঠেছে। নাপোলির মতো ক্লাবগুলো তাঁকে পেতে ওত পেতে আছে। কিন্তু বার্সার সহসভাপতি জানিয়েছেন সানচেজকে বিক্রির পরিকল্পনা তাদের নেই।